দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফেরার আনন্দটা অন্যরকম ভাবেই উপভোগ করলো টিম পাকিস্তান। আইসিসির তত্ত্বাবধানে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে গেল পাকিস্তান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ২০ ওভার শেষে ১৯৭ রানে পাকিস্তানকে আটকে দেয় বিশ্ব একাদশ। ১৯৮ রানের জরাবে ব্যাট করতে নেমে তামিমের ১৮ রানের দুর্দান্ত শুরু এবং আমলা, মিলারদের দাপুটে ব্যাটিংয়ে জয় পায় বিশ্ব একাদশ। পরদিকে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন পাক ব্যাটসম্যান বাবর আজম।

সর্বশেষ স্কোর:
পাকিস্তান: ১৯৭/৫ (২০)
বিশ্ব একাদশ: ১৭৭/৭ (২০)

বিশ্ব একাদশ: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ডেভিড মিলার, টিম পেইন (উইকেটরক্ষক), পল কলিংউড, বেন কাটিং, ড্যারেন স্যামি, ইমরান তাহির, পেরেরা ও মরনে মরকেল।

পাকিস্তান একাদশঃ আহমেদ সেজাদ, ফকর জামান, বাবর আজম, সোয়েব মালিক, সারফারাজ আহমদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, সাদব খান, সহাইল খান, হসান আলি, রইস।

প্রসঙ্গত, আগামী ১৩ ও ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৩য় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ গুলো সরাসরি সম্প্রচার করবে জিটিভি। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।