বিশ্ব একাদশের হয়ে আর কিছুক্ষণ পরেই টিম পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগার ওপেনার তামিম ইকবাল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আইসিসির তত্ত্বাবধানে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৩ ও ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৩য় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। এছাড়া টেন স্পোর্টস, পিটিভি স্পোর্টস (পাকিস্তান), ইয়ুপ টিভি (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা), ডি স্পোর্টস (ভারত), প্রাইম টিভি (যুক্তরাজ্য), উইল টিভি (যুক্তরাষ্ট্র), ডায়লগ (শ্রীলঙ্কা), সুপার স্পোর্টস (আফ্রিকা)।
বিশ্ব একাদশ আছেন যারা:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্র্যান্ট ইলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরনে মর্কেল, টিম পাইন, থিসারা পেরেরা, ইমরান তাহির এবং ড্যারেন স্যামি।
প্রসঙ্গত, ভারত বাদে বাকি ৭টি টেস্ট প্লেইং দেশ থেকেই ক্রিকেটার নিয়ে গড়ে তোলা হয়েছে ১৪ সদস্যের বিশ্ব একাদশ।





