আগামী দুইদিনের মধ্যে রোহিঙ্গাদের মায়ানমার ছেড়ে বাংলাদেশে চলে যাবার চুড়ান্ত আলটিমেটাম দিয়ে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিংসহ নানা প্রচারনা চালানো হচ্ছে বলে জানা গেছে। এই সময়ের মধ্যে রোহিঙ্গারা দেশ না ছাড়লে ‘গুলি করে মেরে ফেলার প্রকাশ্য হুমকিও দেয়া হচ্ছে বলেও জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক গনমাধ্যমের প্রকাশিত সংবাদসুত্রমতে, আগামী ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এর মধ্যে মায়ানমার ছেড়ে না গেলে গুলি করে মেরে ফেলা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে।

গত শুক্রবার, শনিবার ও আজ রবিবার মায়ানমার সীমান্তবর্তী কক্সবাজার জেলার পালংখালী উখিয়ার কুতপালং, বালুখালীর বিভিন্ন এলাকায় পালিয়ে আসা শরণার্থীরা জানিয়েছেন, সেখানে মাইকিং করে বলা হচ্ছে, ‘‘মায়ানমার তোমাদের দেশ নয়।১২ সেপ্টেম্বরের মধ্যে তোমরা মায়ানমার ছেড়ে চলে যাও। তোমরা বাঙালি। তোমাদের দেশ বাংলাদেশ। না গেলে তোমাদের গুলি করে হত্যা করা হবে আর না হয় কেটে হত্যা করা হবে ।’’’

উখিয়ার কুতপালং এলাকায় পালিয়ে আসা একজন শরনার্থী যুবক আলি হোসেন সাংবাদিকদের জানান, ‘এলাকায় এলাকায় মাইকিং করে চলে যেতে হুমকি দেয়া হচ্ছে। আবার অতর্কিত এসেও ঘরে আগুন দেয়া হচ্ছে । বার্মার মগরা যা ইচ্ছা তা-ই করছে।’