রেফারিকে পিটিয়ে ১২ মাসের জন্য নিষিদ্ধ হলেন নাইজেরিয়ান লীগের ৯ খেলোয়াড় ও ২ কর্মকর্তা। একই সঙ্গে তারা ১৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
নাইজেরিয়ার ক্লাব এফসি ইফেয়ানি উবাহ গত বছর ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের মালিকানায় অংশীদার হয়। সেই ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা এই নিষেধাজ্ঞায় পড়লেন। একই সঙ্গে ওই ঘটনার জন্য ক্লাবটিকে ৪,৯০০ ডলার জরিমানা করা হয়েছে।
ঘটনা গত আগস্ট মাসের। নাইজেরিয়ান লীগের একটি ম্যাচে ইফেয়ানি ক্লাবের উইঙ্গার কিং ওসাঙ্গাকে লালকার্ড দেখান রেফারি নাকুরা আউয়াল। এতে রেফারির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দলের খেলোয়াড়রা।





