বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি তুরস্কের একটি বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে এসেপৌঁছান।দুপুর ১.৫০টায় তুরস্কের ফাস্ট লেডি এমিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌছাঁন। এর আগে ব্যাপক সহিংসতার মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসেন এমিনি এরদোয়ান।