দিন দিন বাড়ছে লাশের মিছিল। মিয়ানমারের রাখাইনে গণহত্যা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। ইতোমধ্যেই সোয়া লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ধর্ষণ লুণ্ঠনের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের ওপর এ বর্বর নির্যাতন বন্ধে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের দুই জনপ্রিয় ক্রিকেটার শহিদ আফ্রিদি ও আজহার আলী খান।

এক টুইটবার্তায় শহিদ আফ্রিদি বলেন, বার্মার পরিস্থিতি খুবই আফসোসজনক। বিশ্বশক্তিকে রোহিঙ্গা মুসলমানদের সাহায্যে অবিলম্বে কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার আলী খান বলেন, অমানবিকতার ওপর কোনো ক্রমেই বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়। বার্মার অবস্থা দেখে হৃদয় ভারাক্রান্ত। সেখানকার মুসলমানদের জন্য দোয়া করতে থাকো