সাতক্ষীরায় মামুন হোসেন (২৬) নামে এক ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে সদরের পরানদহ নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। ধর্ষক মামুন হোসেন পরানদহ গ্রামের মাহবুবর রহমানে ছেলে।

ধর্ষিতার স্বামী সেলিম হোসেন জানান, বুধবার দুপুরে তার স্ত্রী রইচপুর বিলে ছাগল চড়াতে যায়। এ সময় মৎস্য ঘেরের একটি ঘরে ছিল লম্পট মামুন হোসেন। তার স্ত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মামুন হোসেন। এ ঘটনা বাড়ি এসে জানালে স্ত্রীকে প্রথমে সদর থানায় নিয়ে আসেন সেলিম হোসেন।

পুলিশ ধর্ষিতাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রাতেই ধর্ষিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ধর্ষক মামুন হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সদর অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, ধর্ষিতা নিজে বাদী হয়ে রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১২ । এ ঘটনায় পুলিশ ধর্ষক মামুন হোসেনকে আটক করেছে।