সৌদি আরবে হজ পালন করার বিভিন্ন সময়ে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় গত দুদিনে এক নারীসহ ১৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৫৭ জন বাংলাদেশির মৃত্যু হল।

যার মধ্যে পুরুষ ৫২ জন এবং বাকি ৫ জন নারী। শনিবার মক্কা হজ মিশনের বরাতে সৌদি গেজেটসহ দেশটির বিভিন্ন স্থানীয় গনমধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার ও শনিবার ভোররাতের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

প্রকাশিত সংবাদসুত্রমতে, গনমাধ্যমের তথ্যমতে মক্কায় ৪৬, মদিনায় ৭ জন ও মিনায় ৪ জনসহ মোট ৫৭ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার ও শুক্রবার নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জের মো. খলিলুর রহমান (৭১), চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা গ্রামের আহমদ হোসাইন (৭৩), ঠাকুরগাঁও জেলার বালিয়া ডানগা উপজেলার পলাশবাড়ীর মো. আফাজ উদ্দিন (৬৫), ময়মন সিং জেলার কতোয়ালী উপজেলার আশিক মাহমুদ (৭১), মুনসিগঞ্জ জেলার টঙ্গিবাড়ির লতিফ সিকদার (৭৭), কক্সবাজার জেলার চকরিয়ার মো. আবু তাহের (৬১), কুমিল্লা জেলার বুরিচং উপজেলার রাজাপুর গ্রামের মির্জা আবুল কাসেম (৬০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জের মাজেদা বেগম (৬৬) এবং চাঁদপুর জেলার কচুয়ার মো. ইদ্রিস আলম ব্যাপারী (৭২)।

এর আগে গত সোমবার পাঁচজন ও গত মঙ্গলবার দুজন বাংলাদেশি হজযাত্রী মক্কায় মারা যান। তাঁরা হলেন, দিনাজপুর জেলার মো.আজিজুর রহমান (৬২), তাঁর পাসপোর্ট নম্বর বিএন ০০৩৭০২৮, কুমিল্লা জেলার নুরুল ইসলাম (৮৫), তাঁর পাসপোর্ট নম্বর বি এফ ০০৬৯৪৫৮। বরিশাল জেলার আবদুল মালেক সর্দার(৭৪), তাঁর পাসপোর্ট নম্বর বি এম ০৮৭২৫৮১। চাঁপাইনবাবগঞ্জ জেলার সোহাগী বেগম (৬৮), তাঁর পাসপোর্ট নম্বর বি কে ০১৪৪৪৫৫। খুলনা জেলার মো. খলিলুর রহমান (৫৪), তাঁর পাসপোর্ট নম্বর ও সি ৮০৬৫০২১। ঢাকা মিরপুরের মো: আমজাদ হোসেন (৬৪), তাঁর পাসপোর্ট নম্বর ও সি ৮০৬৫০২১।কিশোর গঞ্জের ওয়াসিম উদ্দিন আহমদ(৭৫), তাঁর পাসপোর্ট নম্বর বি কে ০৪১৪৬৯১।
সোমবার ও মঙ্গলবার মক্কা নগরীতে বিভিন্ন অসুস্থতার কারণে এই সাত বাংলাদেশি মারা যান।

নিহতদের অধিকাংশই হৃদরোগে আক্তান্ত হয়ে মারা যান বলে মক্কা হজ মিশন থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ২২৯ জন মক্কায় পৌঁছেছেন।