ভারত, চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১৩৪টি দেশ থেকে ৫লক্ষ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে এমনই এক তথ্য উঠে এসেছে।
গত পাঁচ বছর ধরে এই সমস্ত দেশগুলির উপরে সমীক্ষা চালানো হয়েছে। লাওস, টোগো, পোর্ট লুইস, লাইবেরিয়া, গিনি এবং মালওয়ি থেকে পাকিস্তানিদেরকে বের করে দেওয়া হয়েছে। ২০১২সালের জানুয়ারি থেকে জানুয়ারি থেকে ২০১৭র জুন মাস অবধি এই সমীক্ষা চালানো হয়েছে। এই সমীক্ষাতেই উঠে এসেছে এই তথ্য। এই পাঁচ বছরে ৫লক্ষ ৪৪হাজার ১০৫জনকে বিতাড়িত করা হয়েছে। এদের মধ্যে ২০১২সালে প্রায় ৭১হাজার, ২০১৩সালে প্রায় ৮০হাজার, ২০১৫তে প্রায় ১১লক্ষের কাছাকাছি, ২০১৬তেও ১১লক্ষের কাছাকাছি এবং চলতি বছরে জুন মাস অবধি ৮৮হাজার পাকিস্তানিকে বিতাড়িত করে দেওয়া হয়েছে।
একইসঙ্গে চীন থেকেও ২৪০জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। এরমধ্যে চলতি বছরে গত জুন মাস অবধি ১৩জনকে বিতাড়িত করা হয়েছে। পাকিস্তানিদের বিতাড়িত করার বিষয়ে ইনটেরিয়ার মিনিস্ট্রির তরফে জানানো হয়েছে, ভিসা, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া এবং অবৈধ অনুপ্রবেশ করার কারণে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
তবে, এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং তৃতীয়তে রয়েছে ওমান। একইসঙ্গে ব্রেক্সিটের সদস্য নয় ইউরোপীয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে গ্রীস।





