রাজধানীর মিরপুরে দারুসসালামের বাঁধন সড়কের জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাবের সদস্যরা। অভিযান শুরুর পর কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান জানান।

মুফতি মাহমুদ বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল জেএমবির একজন দুর্ধর্ষ জঙ্গি দারুসসালামের আস্তানায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে রাত ১টায় অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে ওই ছয়তলা ভবনের ৫ম তলা থেকে জঙ্গিরা বেশ কয়েকটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন।