চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ পূরবী শপিং কমপ্লেক্সের ৩য়তলার অবস্থিত হোটেল শেরাটন থেকে প্রবাসীর স্ত্রী, পরকিয়া প্রেমিক ও হোটেলের বয়কে আটক করেছে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গতকাল ২০ নভেম্বর শুক্রবার সকাল সোয়া ৭টায় টিএসআই নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুড়ি হোটেলের ১শ’ ২নং কক্ষে অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার পাচআনী গ্রামের মোল্লা বাড়ির আঃ রহিম মোল্লার মেয়ে হালিমা আক্তার (২০) ও পরকিয়া প্রেমিক নোয়াখালীর শশীজব্বার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোছলেহ উদ্দিন রানা (৩০) ও হোটেল বয় আল-আমিন (২৫)-কে আটক করেছে। হালিমা আক্তার জানায়, ২০০৫ সালে একই উপজেলার গজরা গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে মিনহাজ নামে ৮ বছরের একটি সন্তান রয়েছে। সৌদি যাওয়ার পর থেকে তার স্বামী সবসময় তাকে মোবাইলে গালমন্দ করতো। ১ বছর পূর্বে প্রেমিক মোসলেহ উদ্দিন রানা সৌর বিদ্যুতে চাকুরী করতো। সে সুবাদে হালিমার সাথে পরিচয় হয়। এ পরিচয়ের মাধ্যমে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিয়ের প্রলোভন দেখিয়ে মোছলেহ উদ্দিন রানা ইতিপূর্বে আরো একবার হালিমাকে নিয়ে হোটেল শেরাটনে রাত্রীযাপন করেছিলো। গত বৃহস্পতিবার বিকেলে প্রেমিক মোছলেহ উদ্দিন রানা হলিমা আক্তারকে বেড়ানোর নাম করে সন্ধায় চাঁদপুর নিয়ে আসে। রাত সাড়ে ৭টায় এরা হোটেল শেরাটনের ১শ’ ২নং কক্ষে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেয়। ঐ রাতে প্রেমিক মোছলেহ উদ্দিন রানা হালিমাকে দু’বার ধর্ষণ করে বলে হালিমা জানায়। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টায় টিএসআই নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুড়ি হোটেলের ১শ’ ২নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উল্লেখ্য, হোটেল শেরাটনে দিবারাত্রী এ ধরনের অবৈধ কাজ চলছে। আর এসবের হোতা হোটেল বয় আল-আমিনসহ বেশ কয়েকজন। পুলিশ এ হোটেলে গত ২ মাসে কমপক্ষে ২০ বার অভিযান চালিয়ে বহু এ ধরনের তরুণ-তরুণী, প্রবাসীর স্ত্রী ও পরকিয়া প্রেমিক আটক করা হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।