আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,গুম-খুন-সন্ত্রাসে বিএনপির নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে এবার ভয়-ভীতি ছিলো অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রকৌশলীরা ২৪ ঘণ্টা মহাসড়কে সর্বাত্মক কাজ করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী সাতদিন ধরে বিষয়টি মনিটরিং করছেন।

সম্প্রতি চলতি বাসে গণধর্ষণের শিকার হন ঢাকার কলেজছাত্রী রুপা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রুপার অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন পূরণ না হওয়া দুঃখজনক। খারাপ লোকরা যেন ড্রাইভার-হেলপার না হতে পারে সে বিষয়ে মালিকদের সচেষ্ট থাকতে হবে বলেও জানান মন্ত্রী।