তাইজুল ইসলামের বলে হ্যাজেলউড এলবিডাব্লিউ হতেই ৫৬ হাজার বর্গমাইল জুড়ে শুরু হয়ে গেল উৎসবের ঢেউ। বিজয়োল্লাসে মাতল বাঙালি। অবশেষে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া বধ! ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ নিল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার স্পিনারদের ঘূর্ণিজাদুতে ২০ রানে কুপোকাত হলো স্টিভেন স্মিথের দল।

ক্রিকেটে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্ষুদার্ত বাঘের সামনে পড়লে কি হয় সেটা টের পেয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। তালিকায় একমাত্র অপূর্নতা ছিল অষ্ট্রেলিয়াকে না পাওয়ার হতাশা।

এবার সেটাকে পরিপূর্ন রুপ দিল বাংলাদেশের টাইগাররা। বাঘের ঢেরার অষ্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের সাথে না খেলতে চাওয়ার শোধ তুলল টাইগাররা। আর ইতিহাসকে সাক্ষী করার ম্যাচে সেরা খেলোয়াড় হলেন সাকিব।

সাকিব, মিরাজ, তাইজুলদের ঘুর্ণিতে গতকালের ২ উইকেটে ১০৯ রান নিয়ে খেলা শেষ করে শক্ত অবস্থানে থেকেও হেরেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই জয়ের নায়ক স্পিনাররা। এক সাকিব আল হাসান প্রথম ইনিংসের মতই দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকে।

সাথে যোগ্য সঙ্গী হিসেবে ছিল তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনারের যুগলে মিরপুর টেস্ট শাক্ষী হয়ে থাকল বাংলাদেশের ইতিহাসের।

বাংলাদেশ দুই ইনিংসে রান করে ২৬০ ও ২২১ । আর অস্ট্রেলিয়া করে ২১৭ ও ২৪৪। ফলাফল দাঁড়ায় বাংলাদেশ ২০ রানে জয়ী।