জিতবে কে? বাংলাদেশ না অস্ট্রেলিয়া, শেষ হাসি কার, মুশফিক, সাকিব, মিরাজের, নাকি স্মিথ-ওয়ার্নারের। জিততে হলে অস্ট্রেলিয়ার করতে হবে ৯৪ রান। বাংলাদেশের নিতে হবে আরও ৬টি উইকেট।

ব্যাটিং করছেন হ্যান্ডসকম্ব ও ম্যাক্সওয়েল। আজ আউট হয়ে ফিরে গেছেন ওয়ার্নার ও স্মিথ। আউট হওয়ার আগে ওয়ার্নার করেন ১১২ রান, স্মিথ করেন ৩৭ রান। দুটি উইকেটই নেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭১ রান।

উল্লেখ্য, জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য নিয়ে ২৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ সেই চাপ কাটিয়ে তৃতীয় দিন শেষ করেন। তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষ করেন তারা।