অবশেষে বিরল কীর্তি গড়ার দুর্দান্ত সুযোগটি হাত ছাড়া হয়ে গেল টাইগার ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের।

মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ক্যারিয়ারের ৫০তম টেস্টে শতক হাকাতে পারলেই নাম উঠে যেত ইতিহাসের অনন্য পাতায়। কেননা ক্যারিয়ারের ৫০তম টেস্টে এখন পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন ৩২জন ক্রিকেটার।

ঢাকা টেস্টে একটুর জন্য হাতছাড়া হয়েছে দুর্দান্ত এই সুযোগটি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে তামিমের সংগ্রহ ৭১ ও ৭৮ রান। অপরদিকে সাকিবের ৮৭ এবং ৫! এদিকে বিরল এই রেকর্ডের পাতায় নাম আছে ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, পাকিস্তানের জাভেদ মিয়াদাদ, ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ক্রিকেটার ক্রিস গেইল সহ ৩২ জন ক্রিকেটারের নাম।