২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে কড়া নিরাপত্তা দেয় বিসিবি। কিন্তু এই কড়া নিরাপত্তার মধ্যেই হুমকি পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ই-মেইলের মাধ্যমেই হুমকি দেওয়া হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে।
এই বার্তা পাওয়ার পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা কর্মকর্তারা যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। এরপর হুমকিদাতাকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে আটক করে পুলিশ।
এর আগে বিদেশী কোন দলকে একবারেই হুমকি দেওয়া হয়েছিল। সেটা ২০০৪ সালে ভারতকে। তাতে ভয় পেয়ে গিয়েছিল ভারতীয় দল। তাদের বাংলাদেশ আসা কিছুদিন পিছায় বটে। কিন্তু তারপরেও বাংলাদেশ সফরে আসে ভারতীয় ক্রিকেট দল।





