ডেরার আশ্রমে প্রায় ৪০০ পুরুষের জোর করে লিঙ্গচ্ছেদ করা হয়েছে। শত শত অনুসারীকে প্রথমে পেপসির সঙ্গে ড্রাগ দেওয়া হয়। ওষুধ দিয়ে অচেতন করা হয়।জেগে উঠার পর নিজের পুরুষাঙ্গে ব্যান্ডেজ পরিহিত দেখতে পান।

এরপর যেকোনও শারীরিক সম্পর্কে অক্ষম হয়ে পড়েন।

নির্যাতনের শিকার যুবকদেরকে বোঝানো হয়েছে এর মাধ্যমে ইশ্বরের আরও কাছে পৌঁছতে পারবেন তারা। এমন ঘটনা অনেক পুরুষ অনুসারীর সঙ্গে হয়েছে। লিঙ্গচ্ছেদ করার পর এসব সাধুদের দাসীদের পাহারায় লাগিয়েছিলেন। বর্তমানে এসব অভিযোগ নিয়ে কাজ করছে সিবিআই।