বজ্রপাত রোধকল্পে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন গ্রামের সড়কের দুই পাশে তালগাছ রোপণ কর্মসূচি শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এর আলোকে ঝিনাইদহের কালীগঞ্জে রোপণ করা হচ্ছে ১০ হাজার তালগাছ।

সোমবার সকালে আলাইপুর-কমলাপুর সড়কের আলাইপুর এলাকায় তালের চারা রোপণ উদ্বোধন করেছেন ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ছাদেকুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।