মিরপুর টেস্টে বড় লিড নেয়ার স্বপ্নই দেখছিল বাংলাদেশ। তবে শফিউল ইসলাম প্যাট কামিন্সের সহজ ক্যাচ মিস করায় সেই স্বপ্ন ভেঙ্গে গেলেও ৪৩ রানের লিড পেয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২১৭ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অ্যাগার।

বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। নিজের ৫০ তম ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ কীর্তি গড়লেন দেশ সেরা এই অলরাউন্ডার।

অল্প কিছুক্ষনের মধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।