মিরপুর টেস্টে বড় লিড নেয়ার স্বপ্নই দেখছিল বাংলাদেশ। তবে শফিউল ইসলাম প্যাট কামিন্সের সহজ ক্যাচ মিস করায় সেই স্বপ্ন অনেকটাই মিইয়ে যায়।

সোমবার টেস্টের দ্বিতীয় সেশনের শেষ ঘণ্টায় বাংলাদেশি বোলারদের হতাশ করে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন কামিন্স ও অ্যাস্টন অ্যাগার। তবে কামিন্সকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ২০৪ রান।