ঢাকা টেস্টের প্রথম দিনের খেলায় শেষ বিকেলে চমক দেখিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ককে নিয়েই চিন্তার কথা বলেছিলেন সাকিব।
তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই বিপজ্জনক ব্যাটসম্যান স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন মেহেদী মিরাজ।
তবে স্মিথ ফিরে গেলেও দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন হ্যান্ডসকম্ব ও রেনশো। হ্যান্ডসকম্বকে ব্যক্তিগত ৩৩ রানে ফিরেয়ে সেই পার্টনারশিপ ভাঙ্গেন তাইজুল ইসলাম। রেনশোকে ফেরান সাকিব। এখন চলছে মধ্যাহ্ন ভোজের বিরতি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৩ রান।





