বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টর খেলা ফের শুরু হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেয় থেমে যায় বৃষ্টি। যে কারণে সব মিলিয়ে ৩৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা।
বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের রান ৬৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৮ রান। নাসির ব্যাট করছিলেন ১১ রান নিয়ে এবং তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ ব্যাট করছিলেন ৬ রান নিয়ে। এদিকে শুরুতেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে মেহেদী হাসান মিরাজই ছিলেন শেষ ভরসা। জমে ওঠা এই ভাঙেন নাথান লিওন। দুর্দান্ত এক ডেলিভারিতে মিরাজকে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি করান এই অসি স্পিনার।
কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে ফিরে যেতে হল মিরাজকে। কারণ বল তার ব্যাটে না লেগে পা থেকে ক্যাচ উঠে যায়। তাতেই আম্পায়ার আঙুল তুলে আউটের স্বীকৃতি দিয়ে দেন। এতে দলের বিপদ বাড়িয়ে মাত্র ১৮ রান করেই সাজঘরে ফিরতে হয় মিরাজকে। কারণ ততক্ষণে বাংলাদেশের আর কোন রিভিউর সুযোগ ছিল না। মুশফিকুর রহীমের বিদায়ের পর নাসির হোসেনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মিরাজ। সপ্তম উইকেটে নাসির-মিরাজ মিলে দলের স্কোরশিটে জমা করেন ৪২ রান।





