ঊঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রায ৪০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

রবিবার দুপুর ১টা ৩০মিনিটে উপজেলার রমনা গ্রামে বন্যাকবলিত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি শিমুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মশিউর রহমান এবং মোখলেছুর রহমান, কমল কুমার রায়, গোলাম মোস্তফা,মুকুল চন্দ্র রায় ও জয়নাল আবেদীন প্রমূখ।