২৪ ঘন্টার মধ্যে যশোর সহ খুলনার মহাসড়ক গুলো চলাচলের উপযোগী করতে হবে। এমন আল্টিমেটামই দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৭ আগস্ট) দুপুরে যশোর সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগের যশোর ও গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, এর আগে মন্ত্রীর বেঁধে দেওয়া ১০দিনের আল্টিমেটামের মধ্যেও টাঙ্গাইলে মহাসড়ক সংস্কারের কাজ শেষ করতে পারেনি সড়ক বিভাগ।
এদিকে, যশোরে প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সড়কের বাস্তবচিত্র আমাকে জানাতে হবে। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। সব খবর আমার কাছে থাকে। কোনো অজুহাত শুনতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়ক চলাচলের উপযোগী করতে হবে। বৃষ্টি বাদলের অজুহাতে কাজ বন্ধ রাখা যাবে না। বৃষ্টি বাদলের ট্রিটমেন্ট প্রকৌশলীদের কাছে আছে। সেই ট্রিটমেন্ট দিতে হবে। রাতের বেলায়ও কাজ করতে হবে। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ধেসঢ়;ন করতে প্রকৌশলীদের রাস্তায় থাকতে হবে।
তিনি আরো বলেন, ‘ঈদে প্রকৌশলীদের ছুটি বাতিল করেছি জনস্বার্থে। তবে তাদের ঈদ করতে নিষেধ করিনি। তারাও পরিবারের সঙ্গে ঈদ করবে। আমিও ঈদ করব। তবে ঈদের দিন সকালেও আমরা রাস্তায় থাকব।’
উল্লেখ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বেঁধে দেওয়া ১০দিন সময়ের মধ্যেও টাঙ্গাইলে মহাসড়ক সংস্কারের কাজ শেষ করতে পারেনি সড়ক বিভাগ। গত ৯ আগস্ট মন্ত্রী আকস্মিকভাবে মহাসড়ক পরিদর্শনে এসে ৭ থেকে ১০ দিনের মধ্যে সংস্কারের নির্দেশ দেন।





