আজ রোববার (২৭ আগষ্ট) থেকে মাঠে গড়িয়েছে দীর্ঘ প্রতীক্ষার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সবার নজর এখন টিভির পর্দায়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটে যাচ্ছে অন্য ঘটনা। এই সিরিজ শুরুর আগেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও তার স্ত্রীকে নিয়ে নোংরা কমেন্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি চ্যানেল নিজেদের ফেসবুক পেজে সস্ত্রীক মুশফিকুর রহিমের ছবি পোস্ট করে। এ নিয়েই বাঁধে বিপত্তি।