অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। আগের রাতের বৃষ্টি হয়েছে, সকালেও মেঘলা আকাশ। সিমাররা মুভমেন্ট পেতে পারেন ভেবেও ব্যাটিং নেওয়ার মূল কারণ পিচ।

যত সময় গড়াবে পিচ স্পিনারদের জন্য হয়ে যাবে স্বর্গভূমি। প্রথম এক ঘন্টার পর পেসাররাও খুব একটা হুমকির কারণ হবেন না। ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে এমনটাই জানিয়েছেন মুশফিক।

এদিকে নানা ঘটনায় দলে ফিরলেও একাদশে ফেরা হয়নি মুমিনুল হকের। এই টেস্টের জন্য তিন নম্বরে ইমরুল কায়েসকেই বেছে নিয়েছে টিম মেনেজম্যান্ট। মুমিনুল ছাড়াও একাদশের বাইরে থাকছেন লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।