মুমিনুল হককে নিয়ে নাটকীয়তা কম হয়নি। প্রথমে টেস্ট দলে জায়গা পাননি। নানা আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর শেষ মুহূর্তে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা করে নেন মুমিনুল।
তবে দলে ফিরলেও একাদশে জায়গা হয়নি তার। রোববার মুমিনুলকে ছাড়াই মিরপুর টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
মুমিনুলের উপেক্ষিত থাকার দিনে একাদশে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। ২০১৫ সালের আগস্টের পর প্রথমবারের মতো টেস্টের একাদশে জায়গা করে নিলেন নাসির। অন্যদিকে গত বছরের অক্টোবরের পর সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নামলেন শফিউল।
এক নজরে দেখে নিন টাইগার একাদশ
১) তামিম ইকবাল
২) সৌম্য সরকার
৩) ইমরুল কায়েস
৪) সাব্বির রহমান
৫) মুশফিকুর রহিম
৬) সাকিব আল হাসান
৭) নাসির হোসেন
৮) মেহেদী মিরাজ
৯) তাইজুল ইসলাম
১০) শফিউল ইসলাম
১১) মোস্তাফিজুর রহমান।





