অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। তবে দিনের শুরুটা মোটেই সুখকর হল না টাইগারদের।

ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্স এর বলে হ্যান্ডসকম্ব এর হাতে ক্যাচ দিয়ে প্যোভিলিয়নে ফিরেন এই ওপেনার। সৌম্যর ব্যক্তিগত সংগ্রহ ৮ রান।

সৌম্যর দেখানো পথেই হাটলেন ইমরুল, সাব্বির রহমান। দু’জনের কেউই রানের খাতা খুলেন নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৪ রান। ব্যাটিং করছেন তামিম-সাকিব।