অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। তবে দিনের শুরুটা মোটেই সুখকর হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্স এর বলে হ্যান্ডসকম্ব এর হাতে ক্যাচ দিয়ে প্যোভিলিয়নে ফিরেন এই ওপেনার। সৌম্য করেন ৮ রান।

সৌম্যর দেখানো পথেই হাটেন ইমরুল কায়েস, সাব্বির রহমান। দু’জনের কেউই রানের খাতা খুলেন নি।

তার পরই ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিবের সাথে দারুন এক জুটি গড়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৮ রান। ব্যাটিং করছেন তামিম ১৯ রান ও সাকিব ৩৭ রান নিয়ে ক্রিজে আছেন।