অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি বেলাল চৌধুরী। জানা গেছে, গত বুধবার সকালে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন।
ক্রমাগত বমি হতে থাকলে তাকে ধানমন্ডির এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।
আনোয়ার খান মডার্নের অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশির তত্ত্বাবধানে চিকিৎসাধীন বেলাল চৌধুরীর পরবর্তী চিকিৎসার জন্য রবিবার সকালে একটি মেডিকেল বোর্ড গঠনের কথা রয়েছে।
সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবেও খ্যাতি রয়েছে বেলাল চৌধুরীর। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০১৪ সালে একুশে পদকক পান। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন তিনি। বেলাল চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ১২ নভেম্বর, ফেনী উপজেলার শর্শদি গ্রামে।




