অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত ১৪ সদস্যের দলের জায়গা পেয়েছেন নাসির হোসেন। নাসির তার শেষ টেস্ট খেলেছিলেন প্রায় ২ বছর আগে। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে। এইবার তাই নাসিরের কাছে সুযোগ জায়গাটি ধরে রাখার।
নাসিরকে দলে রাখার কারণ বলেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু
বলেন ,’অস্ট্রেলিয়া দলের বাহাতি ব্যাটসম্যান বেশি। তাই এই বাহাতি ব্যাটসম্যানদের কাবু করার জন্য দরকার অফস্পিনের, অতএব নাসিরকে দলে রাখলে এই সুবিধাটি পাবে বাংলাদেশ দল। তাই মেহেদি হাসান মিরাজের ডেপুটি হিসেবে দলে রাখা হয় নাসিরকে। ‘
এবার নাসিরকে দলে রাখার কারণ জানালেন বাংলাদেশের অন্যতন সেরা কোচ সালাউদ্দিন। সালাউদ্দিন বলেন ,’ নাসিরকে খেলানো বাংলাদেশ দলের প্লাস পয়েন্ট। প্রথমত নাসির দলে জায়গা পেটে পারেন একজন অফস্পিনার হিসেবে। অস্ট্রেলিয়া দলের বাহাতি ব্যাটসম্যানদের ভোগাতে পারেন নাসির। তাছাড়া টেস্টে নাসিরের ব্যাটিং ও এতো খারাপ না। তাই প্রথম টেস্টে অকে সুযোগ দেওয়া দরকার





