গবেষণায় দেখা গেছে রোজ ডায়েটে আমলকির অন্তর্ভুক্তি ঘঠালে শরীরে পুষ্টির ঘাটতি দূর হয়। সেই সঙ্গে একাধিক জটিল রোগও দূরে থাকে। শুধু তাই নয়, আমলকির শরীরে উপস্থিত ভিটামিন সি সংক্রমণের হাত থেকে বাঁচায়, সেই সঙ্গে স্কিনের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ক্যান্সারের মতো মরণ রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
তবে এখানেই শেষ নয়, আমলকির আরও অনেক উপকারিতা আছে। চলুন জেনে নেই-
১। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেঃ আমলকিতে ক্রোমিয়াম নামে একটি উপাদান থাকে, যা ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ার সুযোগই পায় না। তাই সবশেষে একথা বলতেই হয় যে আমলকি খেলে কোনও ক্ষতি হয় কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত জানা না গলেও এই ফলটি যে শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা নেয়, সে বিষয়ে যদিও কোনও সন্দেহ নেই।
২। শরীরের বয়স কমেঃ আমলকিতে উপস্থিত একাধিক অ্যান্টি-এজিং প্রপাটিজ শরীরের উপর বয়সের চাপ পরতেই দেয় না। ফলে বয়সের কাঁটা পাঁচের ঘর পেরলেও তার আঁচে শরীরে ভেঙে যায় না।
৩। হজমে উন্নতি ঘটায়ঃ কব্জি ডুবিয়ে মুড়ি ঘন্ট, মাছের কালিয়া খাওয়ার সঙ্গে সঙ্গে আমলকিও যদি খেতে পারেন, তাহলে বদহজম নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। কারণ এই ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই কোনও ধরনের পেটের রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না।
৪। ত্বকের সৌন্দর্য বাড়ায়ঃ আমলকি শুকিয়ে তা দিয়ে বনানো পাউডারের সঙ্গে পরিমাণ মতো দই এবং মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে যদি মুখে লাগাতে পারেন, তাহলে আপনার বয়স বাড়লেও ত্বকের বয়স ভুলেও বাড়ার সাহস পাবে না।
৫। ক্যান্সার রোগ দূরে রাখেঃ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদানদকে বের করে দিয়ে ক্যান্সার সেলের জন্ম যাতে না হয় সেদিকে খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই সুস্থ জীবনের পথ প্রশস্ত হয়। সূত্রঃ বোল্ডস্কাই।





