আগামীকাল রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশে এই সংস্করণে খেলবে অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের একাদশের বাইরে থাকতে পারেন মুমিনুল হক। সেক্ষেত্রে ওয়ানডাউনে খেলবেন ইমরুল কায়েস। অলরাউন্ডার নাসির হোসেনের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। একাদশে দুইজন পেসার রাখা হতে পারে। আসুন দেখে নেই দুই দেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ :

ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, জস হ্যাজলেউড, নাথান লায়ন।