আজ স্বাগতিক নেপালকে হারাতে পারলেই সাফ বাংলাদেশ দল অনূর্ধ্ব-১৫ ফাইনালে পৌঁছে যাবে। আর বর্তমান চ্যাম্পিয়নদের মনের চাওয়া যেন এটাই। শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় এ ফাইনাল ম্যাচ তিনটায় শুরু হবে।

শ্রীলঙ্কা ৪-০ ও ভুটানকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে এখন সেমিতে। কিন্তু প্রতিপক্ষ নেপাল ৬-০ গোলের ব্যবধানে মালদ্বীপের বিপক্ষে বড় জয় ছিনিয়ে নিলেও তারা ভারতের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে। সেদিক থেকে পরিসংখ্যানই বলছে ৭ গোলের বিপরীতে বাংলাদেশ দলের গোল পোস্টের জাল এখনো অক্ষত রয়েছে। অপরদিকে সমানসংখ্যক গোলের বিপরীতে ২টি গোল স্বাগতিক দরকে হজম করতে হয়েছে।

নিজেদের মাঠে নেপাল সব সময়ই শক্তিশালী। আবার একাডেমি থাকায় বয়সভিত্তিক পর্যায়েও। কিন্তু আশার কথা, স্বাগতিকদের থেকে এক দিনের বেশি বিশ্রামে বাংলাদেশ দল নামছে ফাইনালে ওঠার লড়াইয়ে। দলে কোন ইনজুরি নেই বললেই চলে। নেপালের এক সূত্র থেকে জানা গেছে, কোচ মোস্তফা আনোয়ার পারভেজ শেষ ম্যাচে খেলা দলের সদস্যদের কেই মাঠে নামাবেন ফাইনালে ।