২০১৫ বিশ্বকাপের পর থেকেই তামিম যেন অন্য একটি নাম। নিজেকে নতুন করে চেনাতে শুরু করলেন তামিম। পারফর্মেন্সে নিয়ে আসলেন এক অকল্পনীয় পরিবর্তন। তারপর থেকেই শুর হল সেই তামিমের পথ চলা।
আর নিজের এই পারফর্মেন্সের পিছনে একজনের অবদান সবচেয়ে বেশি। সে আর কেউই নন! বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স।
তামিম মনে করেন, সিডন্সের কোচিং দক্ষতায় বাংলাদেশ দলের আমূল পরিবর্তন হয়। ২০০৭ সালে যখন সিডন্স কোচের দায়িত্ব পালন করেছিলেন তখন দলটি তেমন অভিজ্ঞ ছিল না। চুক্তির চার বছর থাকাকালীন সিডন্স টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্সের সফলতা না দেখলেও চলে যাওয়ার পর তার কোচিংয়ের সুফল পাওয়া শুরু করে বাংলাদেশ।
তামিম আরো বলেন ,’আমরা একটা কথা বলি যে আপনি তাৎক্ষণিকভাবে কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন না। আপনি কিছু সময় পরে এটির সুফল পেতে পারেন। জেমি দুর্ভাগা ছিলেন যে তিনি সব কঠোর পরিশ্রম করেছিলেন কিন্তু সফলতার স্বাদ পেতে পারেননি। ‘





