‘একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী পুলিশ লইন্স ড্রিল শেডে বুধবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সালমা বেগম।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মৃদুল রঞ্জন দাস, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ট্রাক মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম হিরু প্রমুখ।

পুলিশ সুপার সালমা বেগম বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে পরিবহন চালক ও হেলপার ভাইয়েরা আপনারা আরো একটু যদি সচেতন হন, যাত্রার শুরুতে গাড়িটির যন্ত্রাংশ, ব্রেক, মবিল দেখে নেন, চলানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকেন এবং ক্লান্তিহীন অবস্থায় গড়ী না চালান, তাহলে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে নিজেকে ও যাত্রী সাধারণকে রক্ষা করেতে পারবেন।
এতে পরিবহনের ৭০ জন চালক ও হেলপার অংশগ্রহণ করে।