মাদক বহন করতে রাজী না হওয়ায় হাটহাজারীতে ফোরকান(২৬) নামক এক অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করেছে মনিরুল ইসলাম কামরুল(৪১) নামের এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটায় উপজেলায় ফতেয়াবাদ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় কামরুল দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে ফোরকানকে আঘাত করে অন্তত ৪রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পালিয়ে যায়। ফোরকান ফতেয়াবাদ আনোয়ার আলী টেন্ডলের বাড়ীর মৃত কামালের পুত্র। অপরদিকে অভিযুক্ত কামরুল জীবন মুহুরী বাড়ীর মমতাজুল ইসলামের পুত্র।

ভুক্তভুগী বলেন কামরুল তাকে ৩হাজার টাকার ভাড়ায় বিনিময়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে দেশীয় তৈরি চোলাই মদ আনার জন্য অটোরিক্সা ভাড়া করার কথা বলে। রাজী না হওয়ায় ফতেয়াবাদ রেল ক্রসিং এলাকায় নিয়ে কামরুল সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে আঘাত করে ও পরে বাম পায়ের হাটুর উপর ছুরিকাঘাত করে। এসময় ফোরকান অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয়রা এগিয়ে আসলে কামরুল প্রকাশ্যে ফাঁকা গুলি নিক্ষেপ করে পালিয়ে যায়। ফোরকানকে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফোরকান এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে চরম আতঙ্কে আছেন বলে জানান।

থানার ওসি মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন,“ এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে কামরুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।