নবম ওয়েজ বোর্ড সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অশোভন বক্তব্যের প্রতিবাদে এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ দাবিতে সড়ক অবরোধ করেছেন সাংবাদিকরা।
রোববার দুপুর ১২টা থেকে মুখে কালো কাপড় বেঁধে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
এসময় পল্টন-শাহবাগ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হয়দার চৌধুরী প্রমুখ।





