শনিবার (১৯ আগষ্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে সুযোগ পেয়েছেন দুই বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা নাসির এবং ইনজুরি কাটিয়ে ফেরা পেসার শফিউল ইসলাম।

মুমিনুল আর মাহমুদ উল্লাহর বাদ পড়া নিয়ে এখনও চলছে তোলপাড়। এর মধ্যেই রবিবার (২০ আগষ্ট) থেকে মিরপুরে শুরু হয়েছে ১৪ জনের অনুশীলন।

রোবাবার (২০ আগষ্ট) এক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘আমি খেললেও নিউজে থাকি, না খেললেও নিউজে থাকি’।

নাসির আরো বলেন, ‘আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষজন আমাকে ভালোবাসে। এর যতটা ইতিবাচক দিক আছে ততটা নেতিবাচক দিকও রয়েছে। এখন আমি যদি পারফর্ম করি অবশ্যই আমার ভক্তদের ভালো লাগবে। আর না করলে সেই জিনিসগুলো অনেক নেতিবাচকভাবে আসবে। সে কারণেই কিছুটা চাপ তো সবসময়ই থাকে। তবে দেশবাসীর জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো খেলতে’।