আগামী ২ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ আগস্ট (বুধবার) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা দিতে পারে।

অর্থাৎ ১৪৩৮ হিজরি সনের জিলহজ মাসের গণনা ২৪ আগস্ট শুরু হবে। আর তার ১০ দিন পর ২ সেপ্টেম্বর পালিত হবে ঈদুল আজহা।

রোববার আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরী সনের জিলহজ্ব মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেয়া হল।

পর্যবেক্ষণের তথ্য টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করতে আগামী ২৩ আগস্ট চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে।