নোয়াখালীতে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে নোয়াখালী জেলা বার লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ জাফর উল্লাহ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুখ টপি, জেলা কৃষকদলের আহবায়ক রবিউল হাসান পলাশ,জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোঃ নোমান, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শহীদ উল্লাহ।





