সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাল রাতে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে শুক্রবার রাতেই ঢাকায় পা রাখে অজিরা। সফরে তারা ২টি টেস্ট এবং ১টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো বাংলাদেশের মিডিয়াগুলো ছাড়া ও একযোগে প্রচার করা হবে ভারতে এবং যুক্তরাজ্যে। প্রস্তুতি ম্যাচটি সহ সিরিজের দুই ম্যাচই আরম্ভ হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় চ্যানেল গাজী টিভি এবং ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান, টু, স্টার স্পোর্টস এইচডি ওয়ান, টু , স্টার স্পোর্টস থ্রি এবং স্টার স্পোর্টস এইচডি থ্রি।
এছাড়াও যুক্তরাজ্যে খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস, আইটিভি ওয়ান এবং আইটিভি ফোর। আর যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের ম্যাচগুলো দেখার জন্য চোখ রাখতে হবে ইএসপিএন থ্রি এবং উইলো টিভির পর্দায়।





