গতকাল ১৮ আগস্ট ছিল ভারতীয় তারকা ক্রিকেটার সন্দীপ পাটিলের জন্মদিন। একসময় বিস্ফোরক ব্যাটসম্যান ছিলেন তিনি। আবার বেশ বিতর্কিতও ছিলেন। শোনা যায়, তাঁর সঙ্গে রুম শেয়ার করতে চাইতেন না সতীর্থরা। কারণ রাতে তাঁর ঘরে নারী-ফ্যানরা ভিড় জমাতেন।

সিনেমায় অভিনয় করার অনেক ইচ্ছা ছিল তার। আর তার জন্য ভারতের হয়ে খেলতেই নামেননি তারকা ক্রিকেটার সন্দীপ পাটিল। আর তার এই হেন কৃতকর্মের জন্য নিজেই নিন্দিত হয়েছিলেন।

সন্দীপ পাটিল অভিনেত্রী পুণম ধিঁলোর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ছবির নাম ‘কভী আজনবি থে’।
ক্রিকেটার হিসেবে প্রতিপক্ষের কাছে ভীতিপ্রদ ছিলেন তিনি। আবার নারীদের কাছে দারুণ জনপ্রিয় ছিলেন লম্বা চওড়া এই তারকা ক্রিকেটার।

১৯৮৩ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সন্দীপ পাটিল। ২০১১ সালে ভারত ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল। তার আগে কপিলের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রুডেন্সিয়াল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত।

সিনেমায় লিড চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ পাটিল। নায়িকা হিসেবে ছিলেন পুণম ধিঁলো। দেবশ্রী রায়ও সেই সিনেমায় অভিনয় করেন। ওই একটা ছবিই করেছিলেন সন্দীপ। কিন্তু সেই সিনেমায় অভিনয় করে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন পাটিল।

ছবিতে অভিনয় করার জন্য ভারতের হয়ে একটা ম্যাচেই নামেননি। তা নিয়ে সেই সময়ে প্রচুর কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমে। সেই ছবির পরে পুণম ও সন্দীপ পাটিলের মধ্যে রোম্যান্স প্রকাশ্যে এসেছিল।