অনেকটা আশা নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অথচ কোন ম্যাচই খেলা হয়নি তার। তবে নিজে খেলতে না পারলেও খুশি মিরাজ।

জানালেন , সিপিএলে অনেক বড় বড় তারকাদের একই ড্রেসিং রুমে ছিলেন। মাঠের ভেতরে না থাকলেও বাইরের সময়টা উপবোগ করেছেন তিনি। আর এজন্যই খুশি তিনি।

আসরে সিপিএলের দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলতে গিয়েছিলেন তিনি। এই দলটির মালিক শাহরুখ খান যিনি আই্পিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক।

এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ থেকে ফিরে কালই অনুশীলনে নেমে পড়েছেন এই তারকা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। রোমাঞ্চিত মিরাজ বলেন, খেলতে পারলে আরো ভাল লাগত । তবে সেখানে অনেক কিছু শিখেছি। সবাই আমাকে নিয়ে অনেক মজা করেছে। আমি যে বাংলাদেশ থেকে গিয়েছি সেটা কেউ বুঝতেই দেয়নি।

মিরাজ বলেন, ২০০৭ সালে ত্রিনিদাদের মাঠে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। সেই মাঠই ছিল এবার আমাদের হোম গ্রাউন্ড। মাঠে ঢুকেই আপ্লুত হয়ে পড়ি। ঘুড়ে ঘুড়ে পুরো স্টেডিয়াম দেখেছি। মুশফিক , সাকিব, তামিম, মাশরাফি ভাইদের স্মৃতি গুলো চোখে ভাসছিল।

অষ্ট্রেলিয়ার সাথে খেলা নিয়ে মিরাজ বলেন ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারা একটা বড় সুযোগ। খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে। অস্ট্রেলিয়া, ভারত অনেক বড় দল। প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। ’

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই ৬ উইকেট নেওয়া মিরাজ দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেও নিয়েছিলেন ৬টি করে উইকেট। এরপর এবারই আবার প্রথম টেস্ট খেলবেন দেশের মাটিতে। তবে এটা ভেবে সবার প্রত্যাশার পারদ না আবার চড়ে বসে! মিরাজই মনে করিয়ে দিয়েছেন, ‘আমি আগের সিরিজগুলোয় যেভাবে খেলেছি ঠিক সেভাবেই খেলতে চাই। তবে ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে সেটা সব সময় করা সম্ভব নয়। জীবনে এক-দুবার হতে পারে। আবার এ রকম না-ও হতে পারে। ওটা ছিল অপ্রত্যাশিত। ’