টাইগার দলে আমূল পরিবর্তন আনছে বিসিবি, বাদ পড়ছেন কয়েকজন বড় মুখ। অস্ট্রেলিয়া টেস্টে বড় পরিবর্তন, থাকছেন না রিয়াদ-মমিনুল আর সুযোগ পেতে যাচ্ছেন নাসির! অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি নির্বাচকরা।
এর আগে নির্বাচকরা প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্স বিবেচনা করে দল ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও পারফর্ম করা মমিনুল হককে স্কোয়াডে বাইরে রাখা হতে পারে বলে জানা যায়। এদিকে চট্রগ্রামের প্রস্তুতি ম্যাচে রানের দেখা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। তাই একই কাতারে রাখা হতে পারে তাকেও।
তাছাড়া , আগে বলা হয়েছিল ঢাকার মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে রাখা হবে না মমিনুল-রিয়াদকে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে, শুধু প্রস্তুতি ম্যাচ নয় ,অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকেও বাদ পড়তে পারেন মমিনুল ও রিয়াদ।
অন্যদিকে ধারাবাহিকতার পরিচয় দেয়া নাসির হোসাইনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। অবশেষে ভালো খবরটা পেয়েও যেতে পারেন দুই বছর আগে শেষ টেস্ট খেলা নাসির।
রান খরায় থাকা সাব্বির রহমানের ভাগ্যও খারাপ হতে পারে। আগেই শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যান হিসেবে খেলবেন অধিনায়ক মুশফিকুর রহিম।
উইকেট কিপারের গ্লাভসে দেখা যেতে পারে লিটন দাসকে। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে লিটন ছিলেন উইকেটের পেছনের দায়িত্বে। ইনজুরির কারনে শততম টেস্টে ছিলেন না তিনি।
উল্লেখ্য, কোন সমস্যা না থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসবেন ক্রিকেট অস্ট্রেলিয়া ।





