মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং অন্যায় দূর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচীর মধ্য উল্লেখযোগ্য একটি হলো উদ্ভাবনী প্রকল্প।

এ প্রকল্পের অধীনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘শুদ্ধাচার ডায়েরী’ বিতরণ করা হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় কক্ষে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম এ ডায়েরী বিতরণের উদ্বোধন করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে শুদ্ধাচার ডায়েরী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুন্নেসা।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রভাষক মাও. আজাহার আলী, নজরুল ইসলাম কবির ও সমাজ সেবক আব্দুল মমিন উজ্জল প্রমূখ। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।