বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখন নড়াইলে মায়ের কাছে। সোমবার নড়াইলে পৌঁছান মাশরাফি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরে মা-বাবার সঙ্গে দেখা করতে প্রথমে শহরের মহিষখোলাতে নিজের বাড়িতে যান। সেখানে তিনি বাবা-মায়ের সঙ্গে কুশল বিনিময় করে বেশ কিছু সময় কাটান। পরে শহরের আলাদাৎপুরে মামার বাড়ি যান তিনি।


মাশরাফি নড়াইলে এসেছে বিষয়টি ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে বাতাসের বেগে। আর তখন থেকেই থেকেই শহরের আলাদাপুর মামা বাড়িতে এবং মহিষখোলা নিজের বাড়িতে ফরিদপুর, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেছেন। প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামার বাড়ি ও তার (মাশরাফির) নিজের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এক নজর দেখে ও তার সাথে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা ভক্তরা।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, মাশরাফি দেশে থাকলে সময় পেলেই ছুটে আসেন নড়াইলের মাটি ও মানুষের টানে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিনি আরও জানান, মাশরাফি তার মায়ের ইচ্ছা পূরণের জন্য একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়িটি নির্মানের কাজ শেষ পর্যায়ে। মূলত তার মাকে দেখার জন্য এবং বাড়ির কাজ দেখার জন্য মাশরাফি নড়াইলে এসেছে। ’ মায়ের স্বপ্ন পূরণে ‘মর্তুজা কটেজ’ তৈরি করছেন মাশরাফি

আমামি ২/১ দিনের মধ্যে মাশরাফি ঢাকায় ফিরবেন বলেও নিশ্চিত করেন তিনি। নিজের ছেলেসহ বাংলাদেষ দলের সকল খেলোয়াড়দের জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন।