বয়স এখনও তিনের কোটা পেরোয়নি। আগামী ১১ সেপ্টেম্বর চার বছরে পা দেবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের বড় মেয়ে আইভি মে ওয়ার্নার। কিন্তু ইতিমধ্যেই বাবার পোশাকে নজর দিয়ে ফেলেছেন আইভি।

বাবা ডেভিড ওয়ার্নারের মতো পোশাক পরতে চেয়েছেন ওয়ার্নারের দুই বছর ১১ মাস বয়সী মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ওয়ার্নার।

ইন্সটাগ্রামে মেয়ের সাথে ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার লেখেন, ‘আমার বড় মেয়ে বড় হচ্ছে। স্বতন্ত্র চরিত্র, অনেক ভালোবাসা এবং আনন্দ। আইভি মে তার বাবার মতো পোশাক পরতে চেয়েছে।’

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের দুই মেয়ের মধ্যে আইভি বড়। তার ছোট মেয়ের নাম ইন্ডি রে। ক্রিকেট নিয়ে ব্যস্ততার মধ্যেও দুই মেয়েকে সময় দিতে ভুল করেন না ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ই মেয়েদের নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।

বাংলাদেশ সফরকে সামনে রেখে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন অজি ক্রিকেটাররা। দলের বাকি ক্রিকেটারদের মতো প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন ডেভিড ওয়ার্নারও। কিন্তু প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে গিয়ে জশ হ্যাজেউলেডের দেওয়া বাউন্সারে আহত হয়েছেন তিনি। মঙ্গলবার ঘাড়ে আঘাত পেয়ে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন এই অজি ওপেনার।