পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে কাউখালী শহরের মুজিব চত্বরে শোকাহত মানুষের ঢল নামে।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। এ সময় এক মিনিট নিরবতা পালন শেষে একটি শোক র‌্যালি বের হয়ে শহরেরর গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।  

আলোচনা শেষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা। দুপুরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অপরদিকে জাতীয় শোক দিবসে কাউখালী মহাবিদ্যালয়, কাউখালী মহিলা কলেজসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজ করা হয়।