ভারতীয় ক্রিকেট দলে জায়গা না পেয়ে খুব দ্রুতই ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন দুই ক্রিকেটার। তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
বিশ্রাম পেয়েছেনঅশ্বিন ও জাদেজা। আর এই সুযোগে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে চান তাঁরা। এমনটাই শোনা গিয়েছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশ্রাম দেওয়ার সুযোগ কাজে লাগাতে চান অশ্বিন। জাদেজা কী করবেন, তা এখনও স্থির নয়।
কাউন্টিতে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে চলতি মাসের ২৮ অগস্ট থেকে নামছে ওর্স্টারশায়ার। এই ওর্স্টারশায়ার অশ্বিন ও জাদেজাকে পেতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল।
শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলে উঠে কাউন্টিতে ওর্স্টারশায়ারে যোগ দিলে শেষের দিকে কয়েকটা ম্যাচ হাতে পাবেন অশ্বিন।
এই বিষয়ে অন্যান্য খবর
ওর্স্টারশায়ার এই মুহূর্তে কাউন্টিতে সেকেন্ড ডিভিশনে। ওর্স্টারশায়ার দ্বিতীয় ম্যাচে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর শুরু হবে।
নটিংহ্যামশায়ারের হয়ে পূজারার খেলা নিশ্চিত। মরশুমের শুরুতেই নটিংহ্যামশায়ারে যোগ দিয়েছিলেন পূজারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে। এ বার নটিংহ্যামশায়ারে যোগ যেবেন পূজারা।





